সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম
প্রভাবশালীর দখলে খাল: গোপালগঞ্জে ৫ বিলের পানি নিষ্কাশন বন্ধ, চরম বিপাকে কৃষকরা একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল উজিরপুরে গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ এদেশে আর কখনও আ’লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না- হাসনাত আবদুল্লাহ মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা লাইব্রেরীর উদ্বোধন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা লাইব্রেরীর উদ্বোধন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
আজ ১৮ মে ২০২৬ খ্রি. (সোমবার) মুন্সীগঞ্জ জেলা কারাগারে কারা লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারা লাইব্রেরীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জজেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম-সেবা, জেল সুপার জনাব মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফখরুল আশরাফ এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞান, মূল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে লাইব্রেরী স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে, যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শিক্ষা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বন্দিদের সমাজের মূলধারায় পুনরায় সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলা পরিষদ মুন্সীগঞ্জ ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে লাইব্রেরিটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত কারা লাইব্রেরী পরিদর্শন করেন। এ সময় তারা সেখানে সংরক্ষিত ধর্মীয়, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক বিভিন্ন বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ঘুরে দেখেন এবং পাঠ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: