বুধবার, ২০ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ শ্রীনগর থানা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ বিশেষ অভিযান পরিচালনাকালে ১৯-০৫-২০২৬ খ্রি. শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীনগর থানার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন সময়ে ৬ টি সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ফেরারি আসামি ১। উচ্ছাস শেখ (৩৫), পিতা-ইদ্রিস শেখ, সাং-নন্দীপাড়া, ২।
জসীম (৩০), পিতা-নওয়াব আলী, সাং-মথুরাপাড়া, ৩। সয়ন মন্ডল (৩০), পিতা-শ্যামল মন্ডল, সাং-ব্রজ্যের পাড়া, ৪। মোঃ খোকন শেখ (৪০), পিতা-মৃত মোতালেব শেখ, সাং-নাগরবাগ, ৫। স্বপন শাহা (৫০), পিতা-কালাচান শাহা, সাং-দেউলভোগ, ধর্ষণচেষ্টা মামলার আসামী ৬।
মোঃ সমীর শেখ (২০), পিতা-মোতালেব শেখ, সাং-মথুরাপাড়া, অন্যান্য মামলায় আসামী ৭। মোঃ আমান (৩০), পিতা-আঃ রাজ্জাক বেপারি, সাং-উত্তর মেদিনীমণ্ডল, থানা-শ্রীনগর, ৮। মোঃ আরিফ (৩০), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং-দোগাছি, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জসহ মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।