শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান ভূমি ব্যবস্থাপনার এক নতুন মাইলফলক শুরু করেছেন “এসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু অভিজ্ঞদের বাদ দিয়েই ইল্যাংন্ড বিশ্বকাপ দল ঘোষণা ‘টিকটক বউ’ প্রথম দেখাতেই ভালো লাগা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন, শক্তি প্রদর্শনে রাশিয়ার বড় মহড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে জেলা শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ি এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জ শহরের ৫ নম্বর পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা উভয়েই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে সোপানের দাদা বাড়িতে বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৪ টার দিকে কয়েকজন শিক্ষার্থী বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন। এরপরই পুকুরে ডুবে যান তারা দুই বন্ধু।

নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী জানান, গোসলের একপর্যায়ে সাতার না জানা আজওয়াদ পা পিছলে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাকে উদ্ধার করতে গিয়ে সোপানও পানিতে ডুবে যান। পরে অন্য শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পানিতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: