শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম
শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান ভূমি ব্যবস্থাপনার এক নতুন মাইলফলক শুরু করেছেন “এসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু অভিজ্ঞদের বাদ দিয়েই ইল্যাংন্ড বিশ্বকাপ দল ঘোষণা ‘টিকটক বউ’ প্রথম দেখাতেই ভালো লাগা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন, শক্তি প্রদর্শনে রাশিয়ার বড় মহড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জে প্রথম স্ত্রীর অজান্তেই দ্বিতীয় বিয়ে করে আত্মগোপনে থাকা এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে (৩২) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রিন্স মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এন হকের ছেলে। গত বছরের ৪ ফেব্রুয়ারি প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় থাকা অবস্থায় তাকে না জানিয়েই টুঙ্গিপাড়ায় সুলতানা নামের এক নারীকে বিয়ে করেন প্রিন্স। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মুসলিম পারিবারিক আইনে গোপালগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত এপ্রিল মাসে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ আলী তালহা এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে স্বামীকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই প্রিন্স মোল্লা আইনি চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং দেশ ছাড়ার পরিকল্পনা করছিলেন।

গোপালগঞ্জ সদর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। আজ দুপুরে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ প্রতীক্ষার পর আইনি প্রতিকার ও আসামির গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: