সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
মাননীয় মন্ত্রী, শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রাকে নিবিঘ্নে সুন্দর করার জন্য, মনোরম করার জন্য, প্রায় ঢাকাতে নিয়মিত স্টেক হোলডারদের নিয়ে নিয়মিত মিটিং করে থাকি। এবার আপনাদের কাছে এসেছি একটাই কারন যারা মঞ্চে আছে, মঞ্চের সামনে আছে , তাদেরকে দায়িত্ব দিতে এসেছি । পাশাপাশি আপনাদের দায়িত্ব আমাদের উপর আছে সেই জন্য আপনারা আমাদের সরকারি ভাবে নির্বাচিত করেছেন এবং রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব দিয়েছেন।

রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস শ্রমিক নেতা যারা আছেন তারা যদি দায়িত্বশীল হন, পরিবহন মালিক আছেন তারা যদি রাস্তায় দায়িত্ববান হন গাড়ির ফিটনেস, গাড়ির ড্রাইভার চিহ্নিত করে, গাড়ির নিয়ম মেনে যদি গাড়ি চালান, স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশের দায়িত্বশীল অফিসার আছেন তারা যদি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চলতে বাধ্য করতে পারেন তাহলে নিরাপদে ঈদ যাত্রা করতে পারবো।

মালিক যারা আছেন, শ্রমিক নেতা যারা আছেন, ড্রাইভারের প্রতিনিধি যারা আছেন , আপনারা যদি শৃঙ্খলাটা মানেন, ট্রাফিক আইনটা মানেন, আপনারা যদি যার যার দায়িত্বটা পালন করেন আমার বিশ্বাস এবার ঈদুল আযাহা নিরাপদ ঈদযাএা পালন করতে পারবো।

চন্দ্রার মোড় এলাকায় বাস কাউন্টার করা হয়। বাস কাউন্টার যদি সরিয়ে দেওয়া হয়, রাস্তার উপর গাড়ি রেখে যাত্রীকে তোলার জন্য কোন নিয়ম মানতে চান না। যাত্রী উঠাচ্ছেন যাত্রী নামাচ্ছেন প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এটা শৃঙ্খলার মাধ্যমে করবেন যদি আপনারা শৃঙ্খলার মাধ্যমে করতে পারেন আমার বিশ্বাস আমাদের এই আয়োজন এই যে আশা এই যে আপনারা বসে আছেন তার সার্থক হবে। এই প্রত্যাশা রাখছি আমরা মনে করছি ঈদুল আযহা এই যাত্রাটা আপনারা সবাই যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করে সফল করবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূইয়া সভাপতিত্বে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাস, গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড.মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান সহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক সহ স্থানীয় নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: