সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের লিফলেট বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও কালিয়াকৈর বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন।

সোমবার বিকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় সবস্তরের জনগনের হাতে তার নির্বাচনী প্রচারনার লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মোঃ মোফাজ্জল হোসেন বলেন, আমি বিএনপির একজন কর্মী। অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। সবসময় সমাজ থেকে চাঁদাবাজি, মাদক ও দুর্ণীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি এবং একটি নিরাপদ ও শান্তি পূর্ণ সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। আমি বিভিন্ন সময় মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা করে থাকি। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের সুযোগ অসহায় দারিদ্র্য মানুষের চাকুরী ও ব্যবসার সুযোগ সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চেষ্টা করে যাচ্ছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে বংশাই নদীর উপর নিজ অর্থায়নে একটি কাঠের ব্রিজ নির্মান করেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: