বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা বশিকপুর ইউনিয়নকে সদর উপজেলায় স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন কালিয়াকৈর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি কক্ষসহ ৩ দোকান পুড়ে ছাই ‘আমরা প্রেম করছি না’ জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, আহত বহু

কালিয়াকৈর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি কক্ষসহ ৩ দোকান পুড়ে ছাই

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় মঙ্গলবার(২জুন২৬) রাত ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘরের কক্ষসহ ও ৩টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্তদের দাবি, প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রাত ১১টার দিকে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের পিছনে বাজার এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের সেমিপাকা বসতঘর টিনসেট ও দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় ঘুমন্ত মানুষজন প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৬টি কক্ষ ও ৩টি দোকানের আসবাবপত্র, মালামাল, নগদ টাকা-পয়সা পুড়ে ছাই হয়ে যায়।জোড়া পাম্পের পিছনে বসবাসকারী ক্ষতিগ্রস্ত আরফান আলী মন্ঠু বলেন,আমার দোকান ও ঘরসহ সবকিছু পুড়ে গেছে। নগদ টাকা,মালামাল মিলিয়ে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ওপর ক্ষতি হয়েছে। এখন বউ-বাচ্চা নিয়ে রাস্তায় বসেছি। সরকারি সহায়তা চাই।

আরেক ব্যবসায়ী বলেন,দোকানে ৪-৫ লাখ টাকার মাল ছিল। আগুনে সব শেষ। এখন পথে বসেছি।
এক গৃহবধূ কান্নাজড়িত কণ্ঠে বলেন,ঘরের জিনিসপত্র, জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র কিছুই বের করতে পারিনি। বাচ্চা নিয়ে এখন কোথায় যাব জানি না।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। দ্রুত খবর পাওয়ায় আগুন পাশের আরো স্থাপনায় ছড়াতে পারেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা হবে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় জনপ্রতিনিধি,সমাজসেবক ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। স্থানীয়রা বিদ্যুৎ লাইনের নিরাপত্তা জোরদার,পুরনো তার দ্রুত পরিবর্তন ও অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: