বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় ফুলবাড়ীতে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস, বেড়েছে শরবতের চাহিদা, বিরাজ করছে মাঝারি তাপপ্রবাহ সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি :
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এস আলমের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে কালিয়াকৈর আলহাজ্ব খবির উদ্দিন সুপার মাকেটের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে একদল স্বার্থন্বেষী মহল দেশের স্বনামধন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এস আলমকে ইসলামী ব্যাংকে দেখতে চায় না সচেতন গ্রহকরা। এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই। ফ্যাসিস্ট সরকারের আমলে ইসলামি ব্যাংক যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সরকার ইসলামি ব্যাংক ধ্বংসের একই ভাবে অপচেষ্টা চালাচ্ছে। সচেতন গ্রহকরা ইসলামি ব্যাংক কে রক্ষা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামি ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম, মাওঃ মোস্তফা কামাল। এসময় উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাষ্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: