বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মান্দ্রা মৌজায় একটি সমন্বিত মাদকবিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয় ফুলবাড়ীতে তীব্র গরমে মানুষের হাঁসফাঁস, বেড়েছে শরবতের চাহিদা, বিরাজ করছে মাঝারি তাপপ্রবাহ সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কালিয়াকৈরে মানববন্ধন গোপালগঞ্জে মধুমতি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কাজে অনিয়ম: পাকা রাস্তার ব্যাপক ক্ষতি, তদন্তে অভিযোগ প্রমাণিত মানিকগঞ্জ ভাবি ও ভাতিজাকে হত্যার চার দিন পর গ্রেফতার ইউসুফ চৌদ্দগ্রামে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু পদ্মার শাখা নদীতে ভাঙন পরিস্থিতি দেখতে বাংলাবাজারে এমপি ও জেলা প্রশাসক নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

নড়াইলে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়া সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও লোহাগড়া খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে লোহাগড়া খাদ্য গুদামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদারের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার।

এসময় ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) কৃপা সিন্দু মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হেমায়েত হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল,উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম সহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এ উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ মেট্রিক টন। প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি খাদ্য গুদামে নির্বাচিত প্রতি কৃষক ৩ হাজার কেজি ধান বিক্রি করতে পারবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: