শুক্রবার, ০৫ Jun ২০২৬, ১০:১১ অপরাহ্ন

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন লক্ষ্মীপুরে হিরু

লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয় সম্পাদক হারুন অর রশীদ হিরু।

বৃহস্পতিবার ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা লক্ষ্মীপুর -রায়পুরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা দেওয়া হচ্ছে।
এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হন হারুন অর রশীদ হিরু।

হিরো রায়পুর উপজেলা চরমোহন ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে ছিলেন।

এ বিষয়ে হারুন আর রশীদ হিরু বলেন, জাতীয়তাবাদী যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দলের নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: