রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর নির্ভরতা সম্পর্কে যা জানা গেলো দিনের বেলায় নেমে আসবে অন্ধকার, আসছে পূর্ণ সূর্যগ্রহণ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কাশিয়ানীতে র‍্যাবের হাইওয়ে অ্যাকশন: ৭ কেজি গাঁজাসহ তরুণ মাদক কারবারি গ্রেপ্তার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুুবক নিহত ডেঙ্গু প্রতিরোধে ধনবাড়ীতে সচেতনতামূলক র‌্যালী নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

কালিয়াকৈরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

কেরামত আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী এলাকায় শুক্রবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের সব জীবের শান্তি ও কল্যাণ কামনায় বোয়ালী পঞ্চবটি তলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন ঢাকার প্রিতম মন্ডল,সিরাজগঞ্জের স্বপন কৃষ্ণ দাস, নওগাঁর কুমারী সুমিত্রা সরকার মিতালী। মন্দিরের সভাপতি
বাবু অখিলেস মজুমদার ও সাধারন সম্পাদক বাবু ভজন দাসের সার্বিক তত্ত্বাবধানে ওই উৎসবে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জার্সাসের আহবায়ক শাহ- এরশাদ ফকির, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক বাবু অরুন প্রসাদ মজুমদার,বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃমজিবর রহমান, বাবু শান্তিরাম সিকদার প্রমুখ।

গাজীপুর -১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, বিএনপি সকল ধর্মের প্রতি সম্মান ও ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে। সকল ধর্মের ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। দেশের সকল সনাতনী ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিএনপির পরিবার সবসময় পাশে থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: