বুধবার, ১০ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই লেকে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২২) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৯ জুন ২০২৬) বিকেলে চট্টগ্রাম থেকে আগত চার বন্ধু নৌকাযোগে কাপ্তাই লেক ভ্রমণে বের হন। তাদের নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা নৌকা থেকে নেমে লেকের পানিতে সাঁতার কাটতে শুরু করেন।

এক পর্যায়ে ইনতিশার হাসনাত সাঁতার কাটতে কাটতে লেকের গভীর অংশে চলে গেলে পানিতে ডুবে নিখোঁজ হন। বিষয়টি জানতে পেরে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট স্পিডবোটযোগে ঘটনাস্থলে গিয়ে লেকের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে ইনতিশারকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইনতিশার হাসনাতের পিতা মো. বেলাল। তাদের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।

এ ঘটনায় পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: