বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম
স্বরোভস্কির ঝলমলে করসেট, বেনারসি ড্রেপে রাশমিকা মান্দানা মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা, যেভাবে নিয়োগ হবে কর্মী কুষ্টিয়ায় লালন মেলার মাঠ থেকে ২০০০ কলকে জব্দ পূজার কালেকশন নিয়ে এসেছে লা রিভ শেখ হাসিনার খাবারের বিল ১০ লাখ, তারেক রহমানের ১৫০ টাকা: চিফ হুইপ আগামী পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র কড়া নজরদারি

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর পুশইন অপতৎরতা ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে কড়া নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারত সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বিএসএফ বাংলা ভাষাভাষি কিছু নাগরিককে জোরপূর্বক বাংলাদেশ ভূখন্ডে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। যার প্রত্যেকটি অপতৎপরতা ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা। ইতোমধ্যে দিনাজপুরের হিলি, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন সীমান্ত দিয়ে বেশ কিছু ভারতীয় বাংলা ভাষাভাষি নারী, পুরুষ ও শিশুদেরকে বাংলাদেশ সীমানায় পুশইনের অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি’র কঠোর অবস্থান ও সফল তৎপরতার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এরই প্রেক্ষিতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। বিএসএফ যেন কোনো ভাবেই বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমানায় পুশইন করাতে না পারে সেজন্য সীমান্তে বিজিবি’র টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। রাত জেগে পাহারা দিচ্ছে বিজিবিসহ সীমান্ত এলাকার গ্রামবাবী। তবে সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সজাগ, সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছেন। সীমান্তের কোনো এলাকা দিয়ে যেন কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধেও নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। এ দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: