বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম
শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০ কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা মানিকগঞ্জের দৌলতপুরে যুবদল নেতার নেতৃত্বে অবৈধ ড্রেজার সিন্ডিকেট! মুখোমুখি ফ্রান্স-সেনেগাল: প্রতিশোধ নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ‌‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’ লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল গ্রামের একটি আমগাছে উঠে পতাকা টানানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটু হেলে যাওয়ায় বিদ্যুতের তারের সংস্পর্শে এলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সাল ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: