শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বৃহস্পতিবার (১১ জুন) সরকারি সফরে সাতক্ষীরা জেলায় এসে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সফরের শুরুতে তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান আবু সালেহ মোঃ আশরাফুল আলম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনারকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এর আগে বিভাগীয় কমিশনার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ-এর সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিভাগীয় কমিশনার উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিভাগীয় কমিশনারের এ সফর জেলার প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন উদ্যোগকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: