শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রায়পুর থানার ৩নং চর মোহনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ রায়পুর এলাকার পঞ্চায়েত বাড়ি আজিজিয়া মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাকিল (২৯) ও বাকের হোসেন চৌকিদারকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল দক্ষিণ চর কাচিয়া ইউনিয়নের চরকাচিয়া মাঝি বাড়ি এলাকার ছিদ্দিক আলী মাঝির ছেলে এবং বাকের হোসেন চৌকিদার একই ইউনিয়নের চরকাচিয়া চৌকিদার বাড়ি এলাকার কাশেম চৌকিদারের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: