শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল সদর উপজেলার ডুমুরতলা গ্রামে পারিবারিক বিরোধের মীমাংসা করতে গিয়ে মো. আব্দুর রহিম (৪৫) নামের এক জামায়াত নেতাকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ডুমুরতলা গ্রামে এই ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি অজয় কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। আহত আব্দুর রহিম সদর উপজেলার ডুমুরতলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ১ নং ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ডুমুরতলা গ্রামে দুই ভাই আশিক মোল্যা ও রাজু মোল্যার মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার আশিক মোল্যা হামলা চালিয়ে রাজু মোল্যা ও তার বাবাকে মারধর করে ও বাড়ি ঘর ভাঙচুর করে। এ ঘটনার জামায়াত আব্দুর রহিম বৃহস্পতিবার সমাধানের জন্য স্থানীয় লোকদের নিয়ে বিচারের আয়োজন করে। বিচার চলাকালীন আশিক মোল্যা বিচার থেকে উঠে চলে যেতে গেলে আব্দুর রহিম তাকে আটকানোর চেষ্টা করলে আশিক মোল্যা ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনার পরই অভিযুক্ত আশিক মোল্যা পলাতক রয়েছেন।
নড়াইল সদর থানার ওসি অজয় কুন্ডু বলেন, এ ঘটনার এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।