শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
মোঃ আবদুল আজিজ নোয়াখালী থেকে: মেধা-বিজ্ঞান -উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তথ্যপ্রযুক্তির অবারিত দ্বার উন্মোচন এবং তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রোগ্রাম’ (Startup, Science Project and Innovation Idea Showcasing Program)। উপজেলা পর্যায়ের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।
আজ ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রোগ্রাম’ (Startup, Science Project and Innovation Idea Showcasing Program)। উপজেলা পর্যায়ের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বাংলাদেশের অধীনস্থ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এসইডিসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর আয়োজনে সুবর্ণচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বর্ণাঢ্য প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ নূরনবী উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের তৈরি নানামুখী উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।
উদ্বোধনী ও আলোচনা সভা প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল তরুণদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন ও একটি বিশেষ আলোচনা সভা।
উদ্বোধনী ও আলোচনা সভা প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল তরুণদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন ও একটি বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আকিব ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা ছেইংমন রাখাইন,মোঃ লুৎফর রহমান, অফিসার ইনচার্জ চরজব্বর থানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, ,সুবর্ণচর, নোয়াখালী, মোঃ ওমর ফারুক সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ জামাল উদ্দিন গাজী সাবেক শ্রমিকদলের সাধারণ সম্পাদক নোয়াখালী জেলা,,মোঃ বেলাল হোসেন সুমন,আহবায়ক, সুবর্ণচর উপজেলা যুবদল,মোঃ নূরুল হুদা সদস্য সচিব উপজেলা যুবদল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ রাজনৈতিক বিদ এবং স্থানীয় গণ্যমান্য সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন “তরুণদের মেধার মূল্যায়নই আমাদের লক্ষ্য” “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। সুবর্ণচরের মতো একটি প্রত্যন্ত উপজেলা থেকে শিক্ষার্থীরা যেভাবে রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং আধুনিক স্টার্টআপের ধারণা নিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নপূরণে এই খুদে বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনই মূল হাতিয়ার হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই উদ্যোগ গ্রামীণ জনপদের প্রতিভা অন্বেষণে এক অনন্য ভূমিকা রাখছে।”
তিনি শিক্ষার্থীদের এই বিজ্ঞানমনস্কতাকে ধরে রেখে ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং তরুণ উদ্যোক্তাদের (স্টার্টআপ) সরকারি-বেসরকারিভাবে আরও বেশি সহযোগিতা করার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে বলেন,প্রযুক্তির আলো ছড়াবে সুবর্ণচরে”।বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আমরা অত্যন্ত আনন্দিত যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS) আমাদের উপজেলার শিক্ষার্থীদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছে। বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ নিয়ে তরুণদের এই উদ্দীপনা প্রমাণ করে যে সঠিক সুযোগ পেলে আমাদের সন্তানরা বিশ্বমঞ্চে অবদান রাখতে পারবে। উপজেলা প্রশাসন সবসময় এই ধরনের সৃজনশীল কাজের পাশে থাকবে”। শামীমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উনার বক্তব্যে মেলা ও প্রদর্শনীর চিত্র তুলে ধরেন
সকাল থেকেই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা খুদে বিজ্ঞানীরা স্টল সাজিয়ে তাদের প্রকল্পগুলো প্রদর্শন করে। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: পরিবেশবান্ধব স্মার্ট সিটি ও বর্জ্য ব্যবস্থাপনা মডেল, স্বয়ংক্রিয় কৃষি সেচ ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সিকিউরিটি সলিউশন, উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন লাভজনক ও আধুনিক স্টার্টআপ বিজনেস আইডিয়া।
প্রধান অতিথি, সভাপতিসহ আগত অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে তাদের উদ্ভাবনের পেছনের গল্প ও কার্যপ্রণালী মনোযোগ দিয়ে শোনেন। খুদে বিজ্ঞানীদের চমৎকার উপস্থাপনা ও আত্মবিশ্বাস অতিথিদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে মেধা, কার্যকারিতা ও অভিনবত্বের ওপর ভিত্তি করে সেরা কয়েকটি উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ আইডিয়াকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার লাভ করেন চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার লাভ করেন চরবাটা হাজী মোশারফ স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অধিকার লাভ করেন শহীদ জয়নাল আবদীন উচ্চ বিদ্যালয়,বিজয়ী দল ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মাননীয় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ শাহজাহান এবং সভাপতি আকিব ওসমান।
আয়োজক সংস্থা EESS ও এসইডিসি-এর কর্মকর্তারা জানান, উপজেলা পর্যায়ের এই মেধা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা সেরা উদ্ভাবনগুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে এবং সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে পরবর্তীতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হবে।বিকেলে এক জমকালো ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মেলায় আসা সাধারণ দর্শনার্থী ও শিক্ষকরা আশা প্রকাশ করেন, প্রতি বছরই যেন সুবর্ণচরে এমন বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।