বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে কিশোরীকে অপহরণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা

নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: “আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা দেড়টার দিকে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া ব্রীজ সংলগ্ন নবগঙ্গা নদীর পাড়ে অনুষ্ঠিত এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ফরেস্টা গার্ড এরশাদ শেখ, বাগান মালি ইকবাল হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের সদস্য সচিব শেখ ইকবাল হাসান শিমুল, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, এস.এম জহুরুল হক মিলু, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, কাজী ইমরান, মো. শরিফুল ইসলাম, মনির খান, আমিনসহ স্থানীয় নারী-পুরুষ ।

এর আগে উপজেলা কৃষি অফিস চত্বর একটি নিম গাছের চারা রোপণ করে এ বৃক্ষরোপনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, জলবায়ু পরিবর্তনের নিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, লোহাগড়া উপজেলায় এ কর্মসূচির আওতায় মোট ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এরই অংশ হিসেবে আজ শনিবার ৫০ টি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: