মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইল জেলার ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ে জেন্ডার ইকুয়ালিটি পোর্টফলিয় বিষয়ক কার্যক্রমের অংশ হিসাবে নড়াইলের লোহাগড়ায় যৌন হয়রানি প্রতিরোধে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাম্মী কায়সার।

কর্মশালায় বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার-জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড তাহমিনা তৈয়ব, ফিল্ড ম্যানেজার রুম টু রিড আব্দুল আলিম প্রমুখ।

এছাড়াও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো হাফিজুর রহমান, লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন নূরানী, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মো সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক জহুরুল হক মিলু, শিক্ষক কাউন্সিল সম্পাদক আব্দুস সালাম, সোশ্যাল মোবিলাইজার জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও-রুম টু রিড ইসরাত জাহান মিম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো মহসীন আলী, নুরুন্নাহার আম্বিয়া, কল্পনা খাতুন, মো জাহিদুর রহমান, মো জাহাঙ্গীর হোসেন, রাখি বিল্লাহ, মো. রফিকুল ইসলাম, পলাশ সরকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নারী নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন্নাহার আম্বিয়া, কল্পনা খাতুন, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রোমানা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: