মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবির বলি হয়েছেন শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূ। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা অজুহাতে তাঁর বোনের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। গত রবিবার রাতে তাঁকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারপিট করা হয়। মারধরের একপর্যায়ে শিল্পি বেগমের মৃত্যু হলে ঘাতক স্বামী লাশটি গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্বামী ইকবাল সিকদার পলাতক থাকলেও, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
হতভাগা শিল্পি বেগম তিন সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মা হারিয়ে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: