শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে
থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মিজানুর
রহমান ভুইয়া (৫৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-
বসন্তপুর রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন
যাত্রী আহত হয়েছেন। নিহত মিজানুর রহমান ভুইয়া কুমিল্লার
দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের
ছেলে। তিনি ইউনিক পরিবহণের বাসচালক ছিলেন। মিয়াবাজার
হাইওয়ে থানার পুলিশ জানায়, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি
ট্রাককে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়।
এতে বাস ও ট্রাক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের পর বাসটি
সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়
লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা
দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর ট্রাকচালক
ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও
ট্রাক জব্দ করেছে। তবে দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলে
দীর্ঘস্থায়ী কোনো বিঘ্ধসঢ়;ন ঘটেনি। মিয়াবাজার হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায়
আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: