শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে সাবেক পৌর কমিশনারব মোঃ মিলু শরিফের সভাপতিত্বে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সদস্য নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) হিসেবে তরিকুল হক পলাশ এবং বিদ্যোৎসাহী সদস্য (মহিলা) হিসেবে রুমানা নুর জুঁই নির্বাচিত হয়েছেন। অভিভাবক সদস্য হয়েছেন গেলাম কিবরিয়া খোকন, সজিব মোল্যা, মুক্তি রহমান ও অনন্যা ববি। এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানা সদস্য সচিব এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকলা কুন্ডু ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন নাহার শিক্ষক প্রতিনিধি হিসেবে কমিটিতে রয়েছেন।
জমিদাতা সদস্য হিসেবে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মো. সিদ্দিকুর রহমান রয়েছেন।
পরবর্তীতে নির্বাচিত কমিটির সদস্যরা মিলে নতুন সভাপতি নির্বাচন করবেন। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।