রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বছর বয়সী আয়েশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আয়েশা উপজেলার আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , বাবা-মায়ের সঙ্গে চর আড়িয়ারা গ্রামে নানা মন্নু শেখের বাড়িতে বেড়াতে যায় আয়েশা। বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরে আয়েশাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেনি।