সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।
রোববার (২১ জুন) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাহ ফখর উদ্দিন
সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় তিনি চৌদ্দগ্রাম
উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং
স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে বিকেলে মুন্সীরহাট
ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং সন্ধ্যায়
আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
ডা. তাহের বলেন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ
অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের
মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-
বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডে ও নতুন গতি সঞ্চার হবে। তিনি আরও বলেন,
সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি
বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে
সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পথ সভায়
বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ
শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা এলজিইডির প্রকৌশলী মু. মনিরুজ্জামান,
উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব
উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমীর মাওলানা ইব্রাহীম এবং উপজেলা সেক্রেটারি
বেলাল হোসাইন। বক্তারা আশা প্রকাশ করেন, শাহ ফখর উদ্দিন সড়কের উন্নয়নের
ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আর্থসামাজিক কর্মকান্ডে ও
ইতিবাচক পরিবর্তন আসবে। পথ সভাগুলোতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল
সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: