মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে মধ্যপাড়া পাথরখনিতে বিষ্ফোরকের অভাবে এক মাস ধরে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু, ইউরোপজুড়ে সতর্কতা নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাটখিল প্রতিনিধি: নোয়াখালী চাটখিল উপজেলার ০১ নং শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী ফাহিমা আক্তার রিপা হত্যার ঘটনায় মামলা গ্রহণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মঙ্গলবার সকাল ১০ টায় চাটখিল সোমপাড়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে রিপার পরিবারবর্গ ও এলাকাবাসীসহ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি এমরান হোসেন সোহাগ, রিপার বাবা সালা উদ্দিন রুমন, মা পারভিন আক্তার এবং চাচা রাজু হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, চাঞ্চল্যকর রিপা হত্যার ঘটনায় প্রায় ৪ দিন পার হয়ে যাওয়ার পর অদৃশ্য কারণে পুলিশ মামলা নিচ্ছে না। ফলে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

তাই দ্রুত মামলা নিয়ে রিপা হত্যার মুলহোতা দেবর বিরান ও অন্যতম সহযোগী শাশুড়িকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। উল্লেখ গত শুক্রবার বিকালে রিপার দেবর বিরন ও শাশুড়ি একত্রিত হয়ে রিপার উপর শারীরিক নির্যাতন চালালে রিপা মারা যায়। এই ঘটনাকে ধামাচাপা দিতে রিপা আত্মহত্যা করেছে বলে তারা অপপ্রচার করে। তবে স্থানীয়রা রিপার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় রিপার বাবা থানায় মামলা দিলেও পুলিশ এখন পর্যন্ত মামলা নেইনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: