মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল

আবদুল মান্নান চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত
আওয়ামী গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা
বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলের
সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই
জায়গায় শেষে হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি
জিএম তাহের পলাশী। মঙ্গলবার(২৩জুন) বিকেলে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ
জিয়াউর রহমান বীর উত্তম হল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজ্#ু৩৯;র
সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ-
সভাপতি শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী
পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা
যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ
হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা
ছাত্রদলের সভাপতি ফখররুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির চৌধুরী,
পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি,
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, মৎস্যজীবিদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: