বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম
জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা

মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন, মুন্সীগঞ্জ, ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব আবুল বাশার; উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনাব মোহাম্মদ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব আতিকুর রহমান টিপু; জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহারজনিত ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তারা বলেন, তামাক ব্যবহার ক্যান্সার, হৃদরোগ, শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা প্রাণঘাতী রোগের অন্যতম কারণ। একই সঙ্গে তামাক চাষ ও ব্যবহারের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং অর্থনৈতিক ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়।বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: