শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নড়াইলে আঁশফল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় আঁশফল (কাঠলিচু) পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে আশিষ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশিষ মন্ডল উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আনন্দ মণ্ডলের ছেলে। আশিষের স্ত্রী ও আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে আশিষ মন্ডল তার নিজ বাড়িতে গাছের আঁশফল (কাঠ লিচু) পাড়তে গাছে ওঠে। এরপর গাছের আঁশফল পাড়ার সময় ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে স্থানীয় লাহুড়িয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আশিষের প্রতিবেশি মদন কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে আশিষ তাদের গাছের আশফল পাড়তে গেলে ডাল ভেঙে নিচে পড়ে মারা যান। এ ঘটনায় তার পরিবার এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: