রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ: আজ ২৮ জুন ২০২৬ (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। এছাড়াও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ভার্চুয়ালি এ সভায় যুক্ত ছিলেন।
সভায় জেলার সার্বিক রাজস্ব আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং রাজস্ব সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে রাজস্ব কার্যক্রম আরও জোরদার, সময়োপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।