শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
পাকা আমের পোয়া পিঠা তৈরির রেসিপি জেনে নিন নতুন এআই টুল নিয়ে এলো টিকটক চাকরি দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু সুবর্ণচরে আলিম পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড না দেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচারের দাবি ল’ রিপোর্টার্স ফোরামের নতুন সভাপতি ইয়াছিন, সাধারণ সম্পাদক মুন্না উজিরপুরে চিরনিদ্রায় শায়িত সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা কবির হাসান মৃধা নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা: ৯৯৯-এ কলে রক্ষা পেল ৯ বছরের মাদরাসা ছাত্রী, অভিযুক্ত গ্রেফতার ছাত্রদলের জুলাই-আগস্টের নতুন কর্মসূচি ঘোষণা আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে জিতবে কে, কী বলছে সুপারকম্পিউটার?

টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টা: ৯৯৯-এ কলে রক্ষা পেল ৯ বছরের মাদরাসা ছাত্রী, অভিযুক্ত গ্রেফতার

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘরে আটকে রেখে ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার তারাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন ওরফে জাকারিয়া শেখ (৫৮)। তিনি মৃত বারিক শেখের ছেলে এবং বর্তমানে পাটগাতি সর্দারপাড়া এলাকায় বসবাস করেন। অন্যদিকে ভুক্তভোগী শিশুটি নুর জাহান বেগম (৯) স্থানীয় চর গোপালপুর সবুরোননেছা কওমিয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তার পিতা আলাল খাঁ ও মাতা মনিরা বেগম।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশুটি পানি আনতে গেলে অভিযুক্ত জাকির হোসেন তাকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরের ভেতর নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান। দীর্ঘ সময় মেয়েকে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে মেয়ের চিৎকার শুনতে পেয়ে তিনি দরজায় ধাক্কাধাক্কি করেন। অবস্থা বেগতিক দেখে জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে দ্রুত পুনরায় দরজা বন্ধ করে ভেতরে লুকিয়ে থাকেন।

পরে বিষয়টি শিশুটির মামাকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সাহায্য চান। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় এবং ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

অভিযান পরিচালনাকারী টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অভিযুক্তকে তার ঘরের ভেতর থেকেই আটক করতে সক্ষম হই।”
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিশুর মা মনিরা বেগম বলেন, “আমার নাবালিকা মেয়ের ওপর যে নির্যাতন চালানোর চেষ্টা করা হয়েছে, আমি প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”
এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী সব ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: