মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি শেখ হাসিনা না ফিরলে ফেরানোর আইনি উদ্যোগ জানাল দুদক

শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারণ

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরাকে ঘিরে থাকা ১৫ নং পোল্ডারের আওতাধীন উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারণ করেছে প্রশাসন। সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, চাদনীমুখা ও ৯ নং সোরা এলাকার বাঁধ হতে থেকে এসব নাইনটি অপসারণ করা হয়। চিংড়িঘেরে নদীর লবন পানি সরবরাহের জন্য স্থানীয় প্রভাবশালীরা সম্প্রতি উপরিভাগের ব্লক সরিয়ে বাঁধ কেটে ও ছিদ্র করে পাইপের সাহায্যে সেখানে এসব নাইনটি স্থাপন করেছিল। এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভুমি) রাশেদ হোসাইন, অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারের ভাষ্য এখনো পর্যন্ত গাবুরার চারপাশে টেকসই বাঁধ নির্মান কাজ শেষ হয়নি। অনেকে নৌকা আটকানোর জন্য খুঁটি স্থাপনের পাশাপাশি কয়েকজন রীতিমত নির্মানাধীন বাঁধ কেটে পাইপের সাহায্যে নাইনটি স্থাপন করেছে। বাঁধের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিজে থেকে নাইনটিগুলো অপসারনে নির্দেশনা দেয়া সত্ত্বেও স্থানীয়রা তাতে কর্নপাত করেনি। বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাঁধের জন্য ক্ষতিকর নাইনটি গুলো অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান টেকসই বাঁধ নির্মানের অংশ হিসেবে এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরার চারপাশজুড়ে পুনর্বাসন প্রকল্প চলমান। বিশাল কর্মযজ্ঞের মধ্যেই কিছু ব্যক্তি সদ্য নির্মিত বাঁধের উপরের ব্লক সরিয়ে মাটি কেটে পাইপ স্থাপনের মাধ্যমে নাইনটি তৈরি করেছে। খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন অংশের বাঁধ হতে ১০টিরও বেশী নাইনটি অপসারণ করা হয়েছে। পরবর্তীতে কেউ বাঁধের ক্ষতির চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: