শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম
ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান নেতাকর্মীসহ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড দলে চোটের হানা কালিগঞ্জের নলতায় গাঁজা বিক্রিকালে আটক ২ ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার স্ত্রী’কে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ ৪ জন আটক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা বিগত সরকার সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে: সংস্কৃতি মন্ত্রী

২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার স্ত্রী’কে হত্যা করে মরদেহ খাটে রেখে সন্তানকে নিয়ে পালিয়ে যান স্বামী

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় গৃহবধূ মোছা. আছমা আক্তার (২৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত (৭ জুলাই) গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা
থেকে মুহাসিন মাতুব্বরকে গ্রেফতার করে।

হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মুহাসিন মাতুব্বর (৩২)কে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, নিহত আছমা আক্তার স্বামী মুহাসিন মাতুব্বর ও চার বছর বয়সী কন্যা মাইশাকে নিয়ে টঙ্গীবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে আছমার পূর্বের দুটি বিয়ের তথ্য গোপন করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

তদন্তে উঠে এসেছে, ঘটনার আগের রাতে এশার নামাজের পর একটি পুরোনো জামা নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় মুহাসিন স্ত্রীকে মারধর করে তার জামাকাপড় ছিঁড়ে ফেলেন।

পরদিন ৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা প্রস্তুত না থাকায় আবারও তাদের মধ্যে তর্ক শুরু হয়। আছমা মাথাব্যথার কথা জানালে ক্ষিপ্ত হয়ে পূর্বের বিয়ে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন মুহাসিন। একপর্যায়ে তিনি আছমাকে মারধর করে গলায় চেপে ধরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনে পড়ে গুরুতর আহত হন। পরে গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করেন। তবে দেহ ঝুলাতে ব্যর্থ হয়ে মরদেহ খাটে রেখে চার বছর বয়সী কন্যাকে নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. শামীম তালুকদার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় ৭ জুলাই হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে নিশ্চিত হওয়া যায়, ৬ জুলাই সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আছমাকে মাথা, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়।

পরে পিবিআই মুন্সীগঞ্জ জেলা স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই জানিয়েছে, মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: