সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের ইটভাটার ম্যানেজার হিরন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৮ জুলাই। মানিকগঞ্জ অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আগামী ২৮ জুলাই ধার্য দিনে এ মামলার রায় ঘোষনা করবেন। এ মামলার রায়কে ঘিরে নিহতের পরিবার ও তার স্বজনরা আসামীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করেছেন।

মামলার নথি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের ইটভাটার ম্যানেজার হিরন মিয়াকে একই এলাকার রাহেলা, মর্জিনা, আনিছ, তারা,সবুজ,সেলিম, মেগা মিজানুরসহ ১৬ জন মিলে সেলু মেশিনের ভেতরে রশি দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরেরদিন কাঠ বাগানে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই লুবান মিয়া বাদী হয়ে ১৬ জনের নামে সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ৬ জন আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে এবং ৩ জন আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুর হয়। সেই ৩ আসামী আদালতে ১৬৪ ধারায় হিরনকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এ বিষয়ে নিহতের ছেলে মামুন মিয়া বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করি।

বাদীপক্ষের আইনজীবি এড. আজিজুল হক অপু বলেন, হিরন হত্যা মামলায় তাকে হত্যা করা থেকে লাশগুম করা পর্যন্ত সব আসামি জড়িত রয়েছে বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাই মহামান্য আদালতের কাছে প্রত্যেক আসামির মৃত্যুদন্ড কামনা করি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: