সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান মধুমতি নদীতে ভেসে উঠল অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে পুলিশের জোর তৎপরতা মানিকগঞ্জ চাঞ্চল্যকর হিরন হত্যা মামলার রায় ২৮ জুলাই নড়াইলের লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত কালিগঞ্জ থানার পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর বিএনপি’র আনন্দ মিছিল ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই

পরিকল্পিত পরিবার ও মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এসডিজি অর্জনে সমন্বিত উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মুন্সীগঞ্জের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহমেদ (পিপিএম), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা ব্যবস্থাপনার গুরুত্ব, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ এবং মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন আরও ত্বরান্বিত করা সম্ভব। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের সমাপনী পর্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের বিশেষ অবদান ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: