মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম
মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ১৫ নম্বর বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রকিব।
সভায় শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বসম্মতিক্রমে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আরিজুল ইসলামকে সভাপতি এবং শেখ সাইফুল ইসলাম কচিকে সহসভাপতি নির্বাচিত করা হয়। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার।

কমিটির অন্যান্য সদস্য হলেন আলহাজ বদরুর রহমান গাইন, মোহাম্মদ শের আলী, মো. আব্দুর রহমান, বাইজিদ গাইন, শেখ আব্দুল মুহিদ, জান্নাতুল ফেরদৌস, তানজিলা খানম, মুক্তা খানম ও শাহানারা পারভীন।

নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: