মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব জাইরে-এমেরির মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব সংসদে এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়ায় চর কোটাকোল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ৯ টার দিকে চর কোটাকোল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দের অংশগ্রহণে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চর কোটাকেল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মহাসিন মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।

সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মো. হাদিউজ্জামান, চর কোটাকোল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক খন্দকার ফারুক আহম্মেদ, সৈয়দ ইসরাফিল, মো: মনিরুল শেখ, মো: গোলাম রসুল ও মো: তরিকুল শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সমবায় হলো জনগনের সামষ্টিক ক্ষমতা। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সঞ্চয়ের মাধ্যমে নিজেকে সাবলম্বী ও ভবিষ্যতের অবলম্বন তৈরি করা। এক্ষেত্রে সমিতিকে যে কোনো ধরণের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: