মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব জাইরে-এমেরির মার্কিন প্রেসিডেন্টের সমর্থনে হুতিদের ওপর হামলা চালাল সৌদি আরব সংসদে এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অপারেশন থিয়েটারেরঅস্বাস্থ্যকর পরিবেশ ও অনুমোদনের অতিরিক্ত বেড থাকায় সিটি হাসপাতালে ৫ হাজার টাকা, লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, লাইসেন্স ও বাণিজ্যিক মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ডা. আউয়াল শিশু সার্জারী সেন্টার ও জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে রয়েল মেডিক্যাল সার্ভিসেস-এ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে কর্তৃপক্ষ পালিয়ে যায় বলে জানা গেছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৪টি প্রতিষ্ঠানে ৩৫হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান চলমান থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: