বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি: জুলাই শহীদ দিবসে লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় লক্ষ্মীপুরের শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার মো. আবু তারেক, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহিদ পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ। এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন ও অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল।

এদিকে, জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: