বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত রবিউল আটক গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে ৩ লাখ টাকা জরিমানা কালিগঞ্জে কিশোরীদের এসআরএইচআর জ্ঞান, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা মানিকগঞ্জে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা, অবস্থা সংকটাপন্ন সাহিত্যে বলতে কী বুঝি? কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানবসভ্যতার জন্য হুমকি- অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ্ চৌধুরী নতুন ভূমিকায় ফিরছেন জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি

লক্ষ্মীপুরে তাহেরা ফুডকে ৩ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদনের অভিযোগে তাহেরা ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন না। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানের ম্যানেজার ও মালিকের ভাই মো. জিল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় কারখানায় অবৈধভাবে উৎপাদিত ৩৮ কার্টন ভেজাল ঘি জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং সদর মডেল থানার পুলিশের একটি দল অংশ নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: