শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরি দিচ্ছে আকিজ ফ্লাওয়ার মিলস, আবেদন নেওয়া শুরু মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে নড়াইলের কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা একটি পরিবারের লোভে ১৭ বছর বাংলাদেশ মানুষ জুলুম-নির্যাতনের মধ্যে বেঁচে ছিলো-রাশেদা বেগম হীরা সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন উজিরপুরে বাস-ট্রাক সংঘর্ষে এক রিক্সা চালক নিহত, আহত ৭ মুন্সীগঞ্জে আয়োজিত হল, লোকগানের আসর-সহজ মানুষ সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্রী মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: বিরোধীদলীয় নেতা

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ২২ জুলাই ২০২৬ (বুধবার) গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা নির্বাহী অফিসার, গজারিয়া জনাব উম্মে হাফছা নাদিয়া, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আখলাক উল জামিল, সহকারী কমিশনার (ভূমি), গজারিয়া জনাব হামিদা মুস্তফা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মুহম্মদ মুবিনুর রহমানসহ পানি সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে তিনি হোসেন্দী খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ, জলাবদ্ধতা নিরসন, খালের নাব্যতা এবং বর্ষা মৌসুমে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গৃহীত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় খালটির পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখা, প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় জনগণের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার বিভিন্ন খাল, নদী ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: