শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা আজকের নামাজের সময়সূচি: ২১ নভেম্বর ২০২৬ ছোট পর্দায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ ধানের ফলনে স্বস্তি কৃষকের দামে অস্বস্তি ঘূর্ণিঝড় আকভানের প্রভাব: ধান ছাড়াও সবজির ক্ষতির শঙ্কায় কৃষক রিয়াদসহ সৌদির কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে? বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা সফল হবে না: খাদ্য প্রতিমন্ত্রী

গাজাকে দুই ভাগে বিভক্ত করতে মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল

গাজা উপত্যকাকে প্রায় দুই ভাগে বিভক্ত করতে মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েলি বাহিনী। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ২৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এ মাটির বাঁধ নির্মাণ করা হয়েছে। এটি ইসরায়েলি বাহিনীর ধ্বংস করে দেওয়া কয়েকটি ফিলিস্তিনি জনপদের মধ্য দিয়ে বিস্তৃত। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ও ১১ কিলোমিটার প্রশস্ত গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি অংশজুড়ে এ বাঁধ নির্মিত হয়েছে। এ অঞ্চলে ২০ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ৭০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে। অথচ গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যে কাঠামোগত পরিকল্পনায় স্বাক্ষর করেছিল, তার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনীর গাজার প্রায় অর্ধেক এলাকায় অবস্থান করার কথা ছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসকে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে, শান্তি কাঠামোর অধীনে সম্মত তথাকথিত যুদ্ধবিরতির সময় যে ‘ইয়েলো লাইন’ সীমারেখা ধরে তাদের অবস্থান করার কথা, সেই এলাকায় তারা একটি ভৌত প্রতিবন্ধক নির্মাণ করেছে।

তবে যুদ্ধবিরতির কাঠামো কার্যকর থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: