শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি রাশেদা বেগম হিরা এমপি’র সাথে চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় সভা বিনা হিসাবে জান্নাতে যাবেন যে সৌভাগ্যবানেরা দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন গ্রেফতার” গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর বিচারকের পেপার ওয়েট নিক্ষেপ মানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা ও মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, থানায় মামলা বর্ণচরে শিক্ষিকার বাবা হাতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের জবানবন্দি মোদি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে বলিউড তারকারা নরেন্দ্র মোদির আশ্বাসেও থামছে না বিক্ষোভ

বর্ণচরে শিক্ষিকার বাবা হাতে স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা’র হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এর আগে, একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক কামালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৫৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ভিকটিম তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ছাত্রী শিক্ষিকার ঘরে গিয়ে দেখেন তিনি ঘরে নেই। শিক্ষিকার বাবা সিএনজিচালক কামাল উদ্দিন দরজা খুলে দেন ছাত্রীকে ঘরে ডেকে নেন। একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকেই না জানাতে ৫০০ টাকা দিয়ে ওই ছাত্রীকে বিদায় করে দেন। ভুক্তভোগী শিক্ষার্থী বাড়ি গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। একপর্যায়ে একই দিন সন্ধ্যায় এলাকাবাসী সিএনজিচালক কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নির্যাতিত ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় কামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। শারীরিক ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: