মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ: আজ ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, সার ও বীজ বিক্রেতা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অংশীজন।

সভায় বক্তারা জানান, বর্তমানে জেলায় পর্যাপ্ত পরিমাণে সারের মজুদ রয়েছে। বিদ্যমান মজুদের মধ্যে টিএসপি ২৪০ মে.টন, ডিএপি ১৯২ মে.টন এবং এমওপি ২৭৭ মে.টন রয়েছে। ডিলারগণ যথাসময়ে প্রয়োজনীয় সার বরাদ্দ পাবেন।

সভায় সভাপতি মহোদয় পরিমিত ও সুষম সার ব্যবহারের মাধ্যমে লাভজনকভাবে ফসল উৎপাদনের বিষয়ে কৃষকদের সচেতন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত মূল্যে সার বিক্রির চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: