বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুরে বসতঘরে ডুকে ৯ ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮শে জুলাই) সকালে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী হালিমা আক্তার। এর আগে গত ১৮ই জুলাই পরিবারটির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

ঐ ঘটনায় লক্ষীপুর গ্রামের ৪ জনকে বিবাদী করে চৌদ্দগ্রাম থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের হয়। লিখিত অভিযোগে হালিমা আক্তার জানান, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন বেডরুমের পাশের রুমের সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এসময় রুমের আলমিরার ড্রয়ারগুলো খোলা দেখেন। চোরচক্র আলমিরায় থাকা ৯ ভরি স্বর্ণ, মূল্যবান কাপড় চোপড়, ১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়। তিনি আরও জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার পরে ছাদের দরজার হুক ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে। চৌদ্দগ্রাম থানার এস আই আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: