বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
স্টাফ করসপন্ডেন্ট নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলার মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। বাবু উত্তম কুমার গোস্বামীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন প্রমুখ।
এ ছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সমরেন্দ্রনাথ টিকাদার, লোহাগড়া কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী, মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শরিফুল ইসলাম, মো. রমজান আলম (পলাশ), মো. জয়নুল আবেদীন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রনিসহ বিদ্যালয়ের শিক্ষক-কগর্মচারী, শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে লোহাগড়া মাইটকুমড়া কালনা মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক অগ্রগতি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত আলোচনা সহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসমম্বিত সম্পর্ক গড়ে তুলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা দেশের সম্পদ। তারা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ ও জাতির যেমন উন্নয়ন হবে তেমনই মা-বাবাও গর্বিত হবেন। সমাবেশ শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান।