রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত ট্রাকচাপায় প্রাণ গেল নড়াইলের একই পরিবারের তিনজনের কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে : বিমান মন্ত্রী ১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ১৯ লাখ টাকা

খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

সামসুল আলম জুলফিকার, বিশেষ প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, শিশু সংগঠক, কৃষক নেতা, সমাজকর্মী এবং অসাম্প্রদায়িক-প্রগতিশীল রাজনীতিবিদ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় টেনিস কমপ্লেক্সের ৫ নম্বর কক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।

সভায় বক্তারা বলেন, খন্দকার নুরুর রহমান সেলিম আজীবন মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। কৃষক-শ্রমিকের অধিকার আদায়, শিশু-কিশোরদের সংগঠিত করা এবং প্রগতিশীল সামাজিক আন্দোলন গড়ে তোলায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর আদর্শ ও কর্মধারাকে ধারণ করে মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্য দেন অধ্যাপক শওকত আরা হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ, জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাংবাদিক ও সম্পাদক অশোক ধর, কৃষক নেতা আজাহার আলী, শ্রমিক নেতা নুরুল আমিন এবং আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রেনিপেশার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা খন্দকার নুরুর রহমান সেলিমের কর্মময় জীবন, সততা, রাজনৈতিক প্রজ্ঞা এবং গণমানুষের প্রতি তাঁর আজীবন অঙ্গীকারের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, বর্তমান সময়ে তাঁর আদর্শ ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় এবং সমাজে সম্প্রীতি, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে থাকবে।

সভার শুরুতে খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণে আনন্দনের সংগীত শিল্পী মাসফিদা আখতার মালা রবীন্দ্রনাথের তুমি রবে নিরবে সংগীত পরিবেশন করেন এবং মিনহাজ উদ্দীন সেলিম শোক বার্তা পাঠ করেন ও এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। স্মরণসভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী এবং সুধীজন উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: