শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপযাপন

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীর জেলার কালিগঞ্জ উপজেলার নলতা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) ইসলামিক সেন্টারে ৭ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় ছাইয়েদে খায়রুল বাশার, হাদিয়ে রওশন জমীর, বাদশাহে দো-আলম, ইমামুল মোরছালিন, খাতেমুন নাবিয়ীন হজরত আহ্মাদ মোজতবা মোহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহকু ওয়ালিহি ওয়াছাল্লামের পবিত্র ফাতেহায়ে দোয়াজ দাহম (ঈদে মিলাদুন্নবী সাঃ) উদযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় খানবাহাদুর ইসলামিক সেন্টারের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ গুলাম মুক্তাদির আহছানি’র সভাপতিত্বে ও আলহাজ্জ কাজী জিলানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল আজিজ আল কাদেরী, খানবাহাদুর ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক মুহাম্মদ হাফেজ মাওঃ তোফাজ্জেল হোসেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের হাদিপুর শাখার ম্যানেজার মোঃ নুর হোসেনসহ শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সুধিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ শরীফ ও অনুষ্ঠানের শেষপ্রান্তে মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: