শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, হাতে সফল অস্ত্রোপচার

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী হাতে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চোটের মাত্রা বেশি হওয়ায় জরুরি ভিত্তিতে তার হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি কলকাতার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ত্রোপচার সফল হয়েছে এবং মিঠুন চক্রবর্তী এখন আশঙ্কামুক্ত। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য, আপাতত তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তবে কীভাবে তিনি হাতে আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। শুটিং সেটে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, কিংবা অন্য কোনো কারণে এই চোট লেগেছে কি না—এ নিয়েও পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: