রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: ‎ ৮ আগস্ট, শনিবার হরিরামপুরে এক ইট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ। এ সময় আত্মসাৎ করা ১ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

‎অভিযুক্ত প্রতারক ফারুককে আজ শনিবার বিকেল তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সঙ্গে কথা বলেন। পরে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। একপর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।

‎এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে হরিরামপুর থানায় গত ৪ আগস্ট মামলা করা হয়। ‎পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ঢাকা মহানগর ও নরসিংদী জেলায় অভিযান চালায় পুলিশ। ৭ আগস্ট নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।

‎পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরও ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার পরিমাণ মোট ১ লাখ ৮৭ হাজার টাকা। পুলিশ আরও জানায়, ফারুক একজন পেশাদার প্রতারক এবং দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা করে জীবিকা নির্বাহ করতেন।
‎গ্রেপ্তার ফারুক হোসেনকে ৮ আগস্ট দুপুর তিনটার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: